কাজিপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
১৩ মে, ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আব্দুল জলিল
০২-০৬-২০২০ ০৮:৩৫ অপরাহ্ন
কাজিপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জ জেলার প্রস্তাবিত মনসুর থানার ১নং রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনা স্থাণীয়ভাবে ধামাচাপা দিতে একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে। স্থাণীয়সূত্রে জানা গেছে, মহিষামুড়া গ্রামের আব্দুস সালামের  নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষনের চেষ্টা  করে কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের চরপাড়া গ্রামের  হারুন ও মোমিন নামের ‍দুই যুবক।

গতকাল সোমবার (১জুন) সরেজমিন আব্দুস সালামের বাড়িতে  গিয়ে কথা হয় ওই মেয়ের সাথে। এসময় সাংবাদিকদের ওই মেয়ে জানায়, শনিবার (৩০মে) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে হারুন ও মমিন ওই মেয়েকে জাপটে ধরে। এদের মধ্যে একজন মেয়ের মুখ চেপে ধরে অনৈতিক কাজ করার চেষ্টা করে। এসময় ওই মেয়ে চীৎকার দিলে বাড়ির লোকজন বাহিরে আসে। অবস্থা বেগতিক দেখে  মোমিন ও হারুন দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মোমিন মিয়া জানান, ঘটনা সত্যি নয় ওই মেয়ের অন্য জায়গায় পরকীয়া আছে। আমরা বাধা দিলে সে আমাদের ফাঁসাতে মিথ্যা নাটক সাজিয়েছে।এদিকে এই ঘটনা ভিন্নখাতে নিতে ইতোমধ্যেই ওই গ্রামের একটি মহল পাঁয়তারা করছে বলে সূত্রে জানা গেছে।


আব্দুল জলিল ০২-০৬-২০২০ ০৮:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com