শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৬-২০২০ ০৮:১৯ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামের বাসিন্দা। তিনি অত্র অঞ্চলে পীর হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সুত্রে জানাযায়, করোনা উপসর্গ নিয়ে সে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (২ জুন ) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল জানান, আমরা গত ২৯ মে মতিন মল্লিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম।গত (১ জুন) সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে জানাতে পারি তার নমুনায় করোনা পজেটিভ এসেছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিতের পর আমরা মৃত মতিন মল্লিকের বাড়ি সহ আশে পাশের ১০ টি বাড়ি লকডাউন করেছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com