উল্লাপাড়ায় ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় ছিনতাইকারীসহ একটি মাইক্রোবাস উদ্ধার
২৭ এপ্রিল, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় ছিনতাইকারীসহ একটি মাইক্রোবাস উদ্ধার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় ছিনতাইকারীসহ একটি মাইক্রোবাস উদ্ধার

উল্লাপাড়া  প্রতিনিধিঃ মঙ্গলবার (২জুন) বেলা ১০টার দিকে উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছিনতাই হওয়া একটি হাইচ মাইক্রোবাস উদ্ধার করেছে। যাহার নম্বর ঢাক মেট্রো-চ- ৫১-০১৬২। মাইক্রোটি সিরাজগঞ্জের  শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এরা হলেন, বগুড়ার আব্দুস সালাম (৩২) ও নওগাঁর হাসান আলী (৩৫)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ খায়রুল ইসলাম জানান, গতকাল রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলী এই হাইচ মাইক্রোবাসটি ছিনতাই করে। ছিনতাই হওয়ার পর হাইচ মাইক্রোবাসের মালিক ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। মঙ্গলবার সকালে গোপন সংবাদের  ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকতার্ খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ছিনতাইকারীসহ হাইচ মাইক্রোটি উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। পুলিশ এদেরকে আটকের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 837 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com