তাড়াশ হাসপাতালে হামলা; জড়িতদের গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন
০৫ মে, ২০২৬ ০৫:৩৩ পূর্বাহ্ন

  

তাড়াশ হাসপাতালে হামলা; জড়িতদের গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৬-২০২০ ০২:৪৮ অপরাহ্ন
তাড়াশ হাসপাতালে হামলা; জড়িতদের গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও কর্মচারীদের ওপর ঠিকাদারের লোকজনের সন্ত্রাসী হামলা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও কর্মচারীরা। এছাড়াও কর্মসুচি ঘোষনা করা হয়েছে ওই সংবাদ সম্মেলনে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. জামাল মিঞা শোভন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ মে আমি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবার সঠিক দেয়া হচ্ছে কিনা তা দেখার জন্য রান্না ঘরে গেলে হঠাৎ করে কোন কিছু বুঝে উঠার আগেই পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের লোক সন্ত্রাসী গোলাম মস্তোফা, সিদ্দিকুর রহমান বাহাদুর ও শহিদুল সোহেল ওরফে মাসুদ রান্না ঘরের কাঠখরি দিয়ে মারপিট শুরু করে। 

এ সময় আমার ডাক চিৎকারে অফিস সহকারী মনিরুজ্জামান ও ষ্টোর কিপার শাহাদৎ হোসেন ও জুনিয়র মেকানিক শামিম এগিয়ে আসলে তাদেরকেও ওই সন্ত্রাসীরা রান্না ঘরের বটি ও লাঠি দিয়ে মারপিট করে জখম করে। পরে ওই দিনই উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাড়াশ থানায় মামলা করা হয়। 

অথচ এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ ওই সন্ত্রাসীদের অজ্ঞাত কারনে গ্রেফতার করছে না। সংবাদে সম্মেলনে আরো বলেন, বিশ্ব মহামারী করোনার  সময়ে নিজের ও পরিবারের জীবন ঝুকি নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। তাই প্রশাসনের কাছে জোর দাবী জানাই হামলার মুল পরিকল্পনাকারীসহ ওই সন্ত্রীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য। 

এ ছাড়া সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. জামাল মিঞা শোভন কর্মসুচি ঘোষনা করেন যে, আজ মঙ্গলবার (২ জুন) থেকে প্রতিদিন কালোব্যাজ ধারণ, আগামী ৬ জুন থেকে ৭ জুন সকাল ১০টা থেকে একঘন্টা কলম বিরতি পালন করবেন। এতেও আসামী গ্রেপ্তার না হলে ৮জুন থেকে সকল কর্মকর্তা ও কর্মচারী মিলে কর্ম বিরতি করার ঘোষনা দেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. আব্দুর রাজ্জাক, ডা. রুমন খান, ডা, উম্মে হাবিবা রুপাসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৬-২০২০ ০২:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 808 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com