প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালি উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার
১৩ মে, ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালি উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৬-২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালি উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার

চৌহালি প্রতিনিধিঃ গত শুক্রবার (২৯ মে) চলন বিলের আলো ডটকম (chalonbileralo.com) নামক অনলাইন নিউজ পোর্টালে "চৌহালীতে সরকারিভাবে ধান ক্রয়ে উপজেলা চেয়ারম্যানের ইচ্ছে মতো তালিকা!" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকারের দৃষ্টিগোচরে আসে।

এ বিষয়ে মঙ্গলবার (২ জুন) প্রতিবাদ জানিয়েছেন চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার।

এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান বলেন, সংবাদে যাদের বরাত দিয়ে আমার নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন উদ্দেশ্যেমূলক, ভিত্তিহীন ও বানোয়াট। আমার প্রতিপক্ষ কারও দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবেদক আমার নামে ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন, যার কোনও ভিত্তি নেই।

উল্লেখিত সংবাদে কথিত ভুক্তভোগী কৃষকদের কোনো বক্তব্য নেই! তাছাড়া যে তালিকার কথা বলা হচ্ছে তা এখনো চুড়ান্তই হয়নি। যে তালিকা এখনো চুড়ান্তই হয় সে তালিকায় কারচুপির অভিযোগ হাস্যকর বটে।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকদের তালিকা তৈরি করে উপজেলা কৃষি অফিস ও খাদ্য অফিস। সুতরাং সেখানে তাদের তালিকা তৈরির বিষয়ে আমাকে জড়ানো একান্তই উদ্দেশ্যমূলক, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকতার নিয়ম অনুযায়ী সংবাদ প্রকাশের ক্ষেত্রে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের বক্তব্য থাকা বাধ্যতামুলক।

কিন্তু প্রতিবেদক প্রকাশিত প্রতিবেদনে কথিত অভিযোগকারী এবং অভিযুক্তের কোনো প্রকার বক্তব্য না নিয়ে নিয়মবহির্ভুত ভাবে একপেশে প্রতিবেদন প্রকাশ করেছে। এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদের স্বপক্ষে প্রতিবেদক এবং অনলাইন পোর্টালটির কর্তৃপক্ষ যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হলে আইনজীবীর সাথে কথা বলে বাংলাদেশে প্রচলিত "তথ্য প্রযুক্তি আইন" এ আমি আইনগত ব্যবস্থা নিবো।

ধন্যবাদ
মোঃ ফারুক সরকার
উপজেলা চেয়ারম্যান, চৌহালি, সিরাজগঞ্জ


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৬-২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1080 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com