করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
০৮ নভেম্বর, ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন

  

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজরুম এডিটর
০১-০৬-২০২০ ১১:৩৮ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে জানা গেছে। অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে পরে নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক। রাতেই এ খবর গণমাধ্যমকে জানানো হয়। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

 

 


নিউজরুম এডিটর ০১-০৬-২০২০ ১১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 370 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com