শিরোনামঃ
দিলীপ গৌর ০১-০৬-২০২০ ০৬:২১ অপরাহ্ন |
বিভিন্ন রং বে রং এবং নতুন ধরনের আকর্ষনীয় ঘুড়ি উড়াতে দেখা গেছে।এই সুযোগে অনেক ঘুড়ি তৈরী করে অনেক দামে বিক্রি করতে দেখা গেছে। জানা গেছে ,পাকিস্থান আমলে শাহজাদুপুরের মানুষ অনেক ঘুড়ি বানিয়ে মাঠ ঘাটে উড়াত তখনকার মানুষের এটা একটা বিশাল শখ ছিল এখন দীর্ঘদিন পর সেই হারিয়ে যাওয়া উৎস যেন আবার ফিরিয়ে এসেছে ।বিকেল হলেই দেখা যায় সব বয়সের মানুষ ঘুড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
শিশু, যুবক , বয়স্ক সব ধরনের মানূষ মাঠে ঘুড়ি উড়াচ্ছে। অনেকে আবার রাতে ঘুড়ির সাথে লাইট লাগিয়ে উড়াতে দেখা গেছে।শাহজাদপুর বনিক সমিতির সাধারন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন আকন্দ জানান,করোনা ভাইরাসের কারনে শাহজাদপুরে প্রচুর ঘুড়ি উড়াতে দেখা যাচেছ এর মধ্যে বেশীর ভাগ ব্যবসায়ী। দোকান বন্ধ থাকায় বিকেলে ব্যাবসায়ীরা ঘুড়ি উড়াচ্ছে। এযেন হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এসেছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহা জানান, ঘুড়ি অতি উৎসাহের জিনিস, শাহজাদপুরের মানুষ ঘুড়ি উড়াতে পছন্দ করে। তাই দিনে ও রাতে ঘুড়ি উড়াতে দেখা গেছে। আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়, তিনি সবাইকে নিয়মনীতির মধ্যে থাকার আহবান জানিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com