শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৬-২০২০ ০৫:৩২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার রাস্তায় কাঁদা নর্দমা ও জলাবদ্ধতার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করছে হাজারো মানুষ এবং ছোট ও মাঝারি যানবাহন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে।
তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের এই দুর্ভোগ লাঘবে গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য তাড়াশ পৌরসভা বরাবর আবেদনও জানিয়েছেন। কিন্তু আবেদনের দুই সপ্তাহেও কোন ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
খুটিগাছা গ্রামের ফিরোজ আহমেদ, মজনু সরকার, মেহেদী হাসান ও ইব্রাহিম সরকার বলেন, রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। এমনকি হাজার হাজার মণ ধান এ রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তাই এ রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে গ্রামবাসীর পক্ষ থেকে ১৭ মে তাড়াশ পৌর প্রশাসক বরাবার আবেদন করা হয়। মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাটি দ্রæত সংস্কারের জন্য কিন্তু পৌরসভা এখনো রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। এলাকাবাসী অভিযোগ করে বলেন, তাড়াশ পৌরসভার সচিব কে বারবার বলা হলেও তিনি কর্নপাত করেন না। অথচ আমাদের পৌরবাসীর টাকা দিয়ে পৌরসভা চলে আর তিনি জমিদার স্টাইলে চলাফেরা করে। আমাদের কথা ভাবে না।
তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল আলম ভূইয়া বলেন, আমি মিটিং এ আছি আপনি প্রকৌশলীর সাথে যোগাযোগ করুন।
এ বিষয় তাড়াশ পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ খান বলেন, পৌর এলাকার ৩০০/৫০০/৬০০ ফিট রাস্তার প্রচুর আবেদন এসেছে। আগামীতে যে ট্রেন্ডার হবে তখন এলাকার কাউন্সিল প্রস্তাব দিলে প্রয়োজন বুঝে কাজ করা হবে।
এ প্রসঙ্গে তাড়াশ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহানকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com