উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় যমজ দুই বোনের সাফল্য
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় যমজ দুই বোনের সাফল্য

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৬-২০২০ ০৯:৪৫ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় যমজ দুই বোনের সাফল্য

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যমজ দুই বোন এসএসসি পরীক্ষায় অদম্য সফলতা অর্জন করেছেন। উপজেলার পৌর শহরের ঝিকিরা মহল্লার কায়ুম হাসান জুয়েলের যমজ কন্যা আয়শা আক্তার জেরিন এবং কানিজ ফাতেমা জেরিফা। তাদের মা রুমা পারভীন।

ছোটবেলা থেকেই দুবোনের একসাথেই বেড়ে ওঠা,তাদের ভালোবাসা এতটা গভীর,কখনো কেউ কাউকে ছাড়া থাকতে পারেনি। বাবা-মা তাদের চাহিদা সমানভাবেই পূরণ করেছে। ছোটবেলা থেকেই দুজনের চাওয়া-পাওয়া অন্য রকম ছিলো না, সবকিছুতেই অনেক মিল রয়েছে।

চলতি বছরে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরআগে একই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় দুবোন জিপিএ ৫ পায়। তাদের সবকিছুতেই অনেক মিল থাকলেও দুজনের স্বপ্ন ভিন্ন রকমের।

আয়শা আক্তার জেরিন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন প্রকৌশলী হবে এবং কানিজ ফাতেমা জেরিফা ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। দুই বোন ছোটবেলা থেকেই তাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। জেরিন ও জেরিফার বাবা কায়ুম হাসান জুয়েল সকলের কাছে দোয়া চেয়েছেন, তার দুই কন্যার জন্য।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৬-২০২০ ০৯:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 4938 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com