উল্লাপাড়ায় বিজ্ঞান স্কুল শীর্ষে জিপিএ ৫ পেয়েছে ১৯৭ জন
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বিজ্ঞান স্কুল শীর্ষে জিপিএ ৫ পেয়েছে ১৯৭ জন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৫-২০২০ ০৯:৩১ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিজ্ঞান স্কুল শীর্ষে জিপিএ ৫ পেয়েছে ১৯৭ জন

উল্লাপাড়া  প্রতিনিধিঃ রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে মোমেনা আলী বিজ্ঞান স্কুল। এই স্কুল থেকে এবছর ১৯৭ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান, এ বছর তার স্কুল থেকে মোট ৪৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৫ জন অকৃতকার্য হয়েছে।

স্কুলের পাশের হার ৯৮.৮৩। এবছর লোকসমাগম নিষেধ থাকায় শিক্ষার্থীদের স্কুল চত্বরের আনন্দ উল্লাস বন্ধ ছিল। ঘরে বসেই শিক্ষার্থীরা তাদের ফলাফল জেনেছে। ফলে ভালো ফলাফল করেও শীর্ষস্থানে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গন ফলাফল প্রকাশের পর একেবারেই জনশূণ্য ছিল। ছিল সুনশান নীরবতা।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৫-২০২০ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2672 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com