শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-০৫-২০২০ ০৯:১৩ অপরাহ্ন |
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭৪ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে প্রতিষ্ঠানটি। মাত্র ২ জন ফেল করলেও উচ্ছাসের কোন কমতি নেই। ভয়াবহ করোনার থাবাকে উপেক্ষা করে সন্তানের ফলাফল জানার জন্য হুমড়ি খেয়ে পড়েন অভিভাবকরা। সন্তোষজনক ফলাফলে অনেকেই খুশি হয়েছেন বলে দেখা যায়।
প্রতিষ্টানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও মননশীলতার সঠিক প্রয়োগ সহ শিক্ষার্থী, অভিভাবকদের সাথে নিবিড় সম্পর্কের কারণেই প্রতি বছর সেরা হয়ে উঠছে প্রতিষ্ঠানটি।
প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিরলস শ্রম রয়েছে এখানকার শিক্ষকদের। অমনোযোগীদের প্রতি কঠোরতা এবং প্রকৃত মেধাবীদের প্রতি আলাদা দৃষ্টি দেবার ফলেই এমন সেরা হয়েছে প্রতিষ্টানটি। যোগ্য প্রধান শিক্ষকের নির্দেশ বাস্তবায়নে কোন রকমের পিছপা হন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
নিয়মিত মনিটরিংয়ের জন্য রয়েছে আলাদা জনবল। এখানে সুপার কম্পিউটার ল্যাব,রয়েছে সম্পুর্ণ ডিজিটাল ক্লাশ রুম সহ আধুনিক বিজ্ঞানাগার।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সঠিক দিক নির্দেশনা ফলো করা, ক্লাশ ফাঁকি না দেয়া, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখার ফলে প্রতি বছরই প্রতিষ্ঠানটি উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com