বেলকুচিতে এসএসসি ও দাখিল A+ প্রাপ্তদের ফুলেল সংবর্ধনা
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে এসএসসি ও দাখিল A+ প্রাপ্তদের ফুলেল সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-০৫-২০২০ ০৮:১৮ অপরাহ্ন
বেলকুচিতে এসএসসি ও দাখিল A+ প্রাপ্তদের ফুলেল সংবর্ধনা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর A+ প্রাপ্ত কৃতি ছাত্রদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে স্থানীয় একটি রুমে বেলকুচি উপজেলা জামায়াতের আয়োজনে উক্ত ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস্ ও প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, শেরনগর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ সাইদুর রহমান, জীনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসাইন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, নয়ন আহমেদ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, আগত A+ প্রাপ্ত কৃতি ছাত্রদের মুখে মিষ্টি তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। সেইসাথে মেধাবী কৃতি ছাত্রদের অভিনন্দন জ্ঞাপন করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-০৫-২০২০ ০৮:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 874 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com