কাজিপুরে নতুন করে করোনা আক্রান্ত ১ জন
০৫ মে, ২০২৬ ০৬:৪৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে নতুন করে করোনা আক্রান্ত ১ জন

আব্দুল জলিল
৩১-০৫-২০২০ ০৬:৩০ অপরাহ্ন
কাজিপুরে নতুন করে করোনা আক্রান্ত ১ জন

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের স্থায়ী বাসিন্দা মো: জানে আলমের স্ত্রী আফসানা মিমি (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ধুনটের প্যারামাউন্ট কিন্ডার গার্টেন স্কুলের একজন শিক্ষিকা। তিনি ধুনট স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানায়, তিনি ঈদের দুই দিন আগে সোনামুখী  তার স্বামীর বাড়িতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় বাড়ি আসার আগেই তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত (৩০ মে) তারিখে তার নমুনার ফলাফল পজিটিভ আসে।

তার স্বামী শেরপুরের একটি কেজি স্কুলের একজন শিক্ষক। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, তাকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে এবং আশেপাশের লোকজনদেরকে সতর্ক করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে, তার অরস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল বলেন, করোনা উপসর্গ থাকায় তাকে নিজ বাড়িতেই আলাদা কক্ষে রাখা হয়েছে, সে ভালো আছে। আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি।

অপরদিকে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ি গ্রামের স্থায়ীবাসিন্দা ও চট্টগ্রামের আমিন জুটমিলের শ্রমিক আবুল কালাম আজাদ (৬০) করোনা উপসর্গ নিয়ে গত (২৮ মে) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত জুব্বার আলী ব্যাপারীর ছেলে। তার নমুনার ফলাফল নেগেটিভ।


আব্দুল জলিল ৩১-০৫-২০২০ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 690 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com