তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষকদের টিন ও নগদ টাকা প্রদান
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষকদের টিন ও নগদ টাকা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-০৫-২০২০ ০৬:১১ অপরাহ্ন
তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষকদের টিন ও নগদ টাকা প্রদান

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষক সেরাজুল ইসলাম সরকার ও সাজেদুল ইসলামকে ঘর করার জন্য টিন ও নগদ টাকা দেয়া হয়েছে। 

রোববার (৩১ মে) সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার ইফফাত জাহান ও তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ কৃষক সেরাজুল ইসলাম সরকার ও সাজেদুল ইসলামকে ঘর করার জন্য দুই বান করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে তাদের প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন প্রমুখ। 


প্রসঙ্গত, গত ঈদের চাঁদ রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে কৃষক সেরাজুল ইসলাম সরকারের বাড়িতে অটোভ্যানে চার্জ দেয়া থেকে আগুন লেগে তার বসতবাড়ি, অটোভ্যান ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়। অপরদিকে ঈদের পরের দিন তাড়াশ পৌর এলাকার খুটিগাছাঁ গ্রামের সাজেদুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার বসতবাড়ি, ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৫-২০২০ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 497 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com