শাহজাদপুর রিং বাঁধ পরিদর্শন করলেন উপ-পরিচালক হাবিবুল হক
০৪ মে, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুর রিং বাঁধ পরিদর্শন করলেন উপ-পরিচালক হাবিবুল হক

দিলীপ গৌর
৩১-০৫-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
শাহজাদপুর রিং বাঁধ পরিদর্শন করলেন উপ-পরিচালক হাবিবুল হক

শাহজাদপুর  প্রতিনিধিঃ  শাহজাদপুর  রাউতারা রিং বাঁধ সরেজমিন পরিদর্শন করলেন সিরাজগঞ্জ কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল হক।

রোববার ( ৩১ মে) সকালে পোতাজিয়া ইউনিয়নের বিল অঞ্চল বলে খ্যাত রাউতার রিং বাঁধ পরিদর্শনে যান এবং বাঁধের ঝুকিপূর্ন স্থান ঘুরে দেখেন। এক পাশে পানি আর এক পাশে আবাদি ফসল তিনি কৃষকদের জরুরি ভিত্তিতে ধান কাটার পরামর্শ দেন এদিকে বাঁধ ঝুকিপূর্ণ হওয়ায় এলাকার কৃষক প্রায় ৮০ ভাগ ধান কেটে ফেলেছে ।

উপ -পরিচালক বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি এখানে স্থায়ী  বাঁধ নির্মান করত তাহলে প্রতি বছর এখানে বাঁধ ভাঙ্গত না। পরে তিনি এলাকার বোরো ধান কর্তন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম কৃষি সম্পসারন অফিসার আব্দুল্ল্হ আল মামুন। এদিকে বাঁধটি এখনও ঝুঁকিপূর্ণ থাকলেও কোন কর্মকর্তা বাঁধ পরিদর্শন করেনি বলে এলাকাবাসী জানান।

 


দিলীপ গৌর ৩১-০৫-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com