চৌহালীতে মানবতার সাহায্যে এগিয়ে আসলো প্রতিবন্ধি ভিক্ষুক আলাউদ্দিন
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

  

চৌহালীতে মানবতার সাহায্যে এগিয়ে আসলো প্রতিবন্ধি ভিক্ষুক আলাউদ্দিন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
৩১-০৫-২০২০ ০৪:০০ অপরাহ্ন
চৌহালীতে মানবতার সাহায্যে এগিয়ে আসলো প্রতিবন্ধি ভিক্ষুক আলাউদ্দিন

চৌহালী প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার ভয়াল থাবা পড়েছে বাংলাদেশেও। জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারি নির্দেশনা মেনে চলছে ঘরবন্দী মানুষ। কর্মহীন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ। দেশের কর্মহীন ও নিন্ম আয়ের মানুষের জন্য সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি ধাপে সহযোগিতা পৌঁছে দিয়েছে। সরকারের পাশাপাশি চৌহালীর বিত্তবানদের সঙ্গে যুক্ত হয়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে ভিক্ষুক আলাউদ্দিন। দেশের অসহায় মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার ঘটনা ঘটলেও চৌহালীর অসহায় ও নিন্ম আয়ের মানুষদের জন্য নগদ অর্থ অনুদান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ভিক্ষুক আলাউদ্দিন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কর্মহীন ও নিন্ম আয়ের মানুষদের জন্য ২ হাজার ৫০০ টাকা অনুদান দিয়েছে এ ভিক্ষুক। 

ভিক্ষাবৃত্তি করে গত এক মাসে জমানো নিজের টাকা চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছে সে। রবিবার (৩১ মে) দুপুরে তার এই টাকা সে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যানগন ৷ জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে প্রতিবন্ধি ভিক্ষুক আলাউদ্দিন (২৬)  মা মারা যাবার দশ বছর বয়সে ! বাবা রুহুল আমিন দ্বিতীয় বিয়ে করে সৎ মাকে নিয়ে অনেক আগেই দেশান্তর হয়। ভিক্ষাবৃত্তি করে  ১ মাস ধরে জমিয়েছেন ২৫শত টাকা। খরচ না করে করোনায় বিপর্যস্ত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য ওই টাকা দান করেছে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ।

 

এ সময় ভিক্ষুক আলাউদ্দিন গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, ‘আমি ভিক্ষা করে খাইয়ে-খুইচরে এ টেহা জড়ো করছি। আমার থেকেও যারা গরিব আছে তারা যেনো এ টাহাডা পায় এ জন্য ইউএনও স্যারকে দিছি । এহন মানুষ করোনায় কষ্ট করতাছে, আমি এ টেহা ইউএনও স্যারের হাতে দিলাম  দশেরে দিয়ে দিক, খাইয়ে বাঁচুক। চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, এরকম অসহায় প্রতিবন্ধি মানুষ অন্যের কাছ থেকে ভিক্ষা করে করোনায় বন্ধি হওয়া অসহায় মানুষের জন্য দান করলো এটা সত্যি আমাদের মত বিত্তবানদের জন্য শিক্ষার বিষয় ৷ এরকম মনোভাব সবারই থাকা উচিত ৷আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ৷

সমাজে যারা বিত্তবান আছেন অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়াতে আহ্বান জানান তিনি ৷ কর্মহীন ও নিন্ম আয়ের মানুষদের জন্য এই অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন, করোনার কারণে কর্মজীবি মানুষ কর্মহীনতায় ভুগছেন। এখানে কর্মজীবি মানুষের সংখ্যাই বেশি। এর জন্য সরকারি চাল দেয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে একজন ভিক্ষুক, যিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। তিনি ভিক্ষাবৃত্তি করে উর্পাজিত ২ হাজার ৫০০ টাকা গরিব,দুঃখি, অসহায়, কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য দান করলেন ৷এ কাজের জন্য আলাউদ্দিনকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা মহানুভবতার  উদাহরণ, এ উদাহরণের মাধ্যমে সমাজের যারা বিত্তশালী আছেন, তাদের প্রতি আহ্বান জানাই এ দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩১-০৫-২০২০ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 486 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com