এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে জুই
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

  

এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে জুই

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৫-২০২০ ০৩:১৬ অপরাহ্ন
এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে জুই

উল্লাপাড়া প্রতিনিধিঃ এস. এম. ঈশাত জাকিরুল জুই এ বছর উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সে উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত জাকিরুল ইসলামের মেয়ে। জুই এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়েছিল। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে আর্তমানবতার সেবায় নিজেকে নিবেদিত করতে চায়। জুই তার মামার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। 

পরীক্ষায় ভালো ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে এস. এম. ঈশাত জাকিরুল জুই জানান, তার মনে অনেক দুঃখ। বাবা জাকিরুল ইসলাম চাইতেন তার মেয়ে অনেক ভালো ফলাফল করে পরিবারের সুনাম অর্জন করুক। অথচ বাবা আজ এই ভালো ফলাফল জেনে যেতে পারলেন না। কথাগুলো বলতে গিয়ে কাঁদলো জুই। ২০১১ সালের ২০ মে তার বাবা ঢাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যায়। জুই সবার কাছে দোয়া চেয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৫-২০২০ ০৩:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1536 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com