শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৫-২০২০ ০৩:০৪ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মঞ্জুরুল ইসলাম(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান। আটককৃত মোঃ মঞ্জুরুল ইসলাম হলেন রায়গঞ্জের পুল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ মান্নান এর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে রায়গঞ্জ থানাধীন নিমগাছি বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাহার নিকট হইতে ২০০ পিস ইয়াবা, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইলসেট ও ৬,৩০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com