শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৫-২০২০ ০১:৩৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাফিয়া খাতুন (১৬) নামে এক ফলাফল প্রত্যাশী আত্মহত্যা করেছে। সে উপজেলার পূর্ণীমাগাতী ইউনিয়নের পুঠিঁয়া গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। মাফিয়া ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ১২ ঘটিকার সময় মাফিয়া জানতে পারে পরীক্ষায় একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এঘটনায় অভিমান করে নিজ বাড়িতে কীটনাশক পান করে, এরপর তাকে উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান এই ঘটনা আমরা মৌখিকভাবে শুনেছি,তার পরিবার থেকে কেউ লিখিতভাবে জানায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com