উল্লাপাড়ায় ঘুরি ক্রয়বিক্রয় নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
২৮ এপ্রিল, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ঘুরি ক্রয়বিক্রয় নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৫-২০২০ ০৫:৪৯ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ঘুরি ক্রয়বিক্রয় নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুরি ক্রয়বিক্রয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে চন্দ্রনাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত ১১ টার দিকে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রনাথ ওই গ্রামের রঘুনাথের ছেলে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, একই গ্রামের জীবন কুমারের ছেলে নিত্যরঞ্জন ও শ্রীবাসের ছেলে বাঁধনের মধ্যে ঘুরি ক্রয়বিক্রয় নিয়ে ঝগড়া হয়।

এরই জের ধরে জীবন, আনন্দ ও খোকন গংয়ের সাথে শ্রীবাস ও তার আত্মীয় চন্দ্রনাথ সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন চন্দ্রনাথ। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে, রোববার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৫-২০২০ ০৫:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1049 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com