শাহজাদপুরে আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌরসভার দ্বাবারিয়া মহল্লার হেলাল মিয়া (৬০) ও পোতাজিয়া মধ্যপাড়ার আরো এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের আক্রান্তের খবরে পৌর এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার শাহজাদপুর উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানা পুলিশ ও স্বাস্থ্য পরিদর্শক এর উপস্থিতিতে আক্রান্ত ব্যক্তিদের বাড়ীসহ আশেপাশের সব বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা ঢাকায় থাকতে বলে এলাকাবাসী জানিয়েছেন। এই নিয়ে শাহজাদপুরে ৩ জন করোনায় আক্রান্ত হলে।
দিলীপ গৌর ৩০-০৫-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 349 বার দেখা হয়েছে।