সিরাজগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বাষির্কী পালন
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বাষির্কী পালন

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩০-০৫-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বাষির্কী পালন

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বাষির্কী পালন। শনিবার (৩০ মে) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বেলা ১২ টায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মিলন ইসলাম খান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রফিক সরকার, পৌর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০৫-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com