শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৫-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালন করেছেন।
শনিবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ন আহবায়ক স.ম আফসার আলী, প্রভাষক আমিনুর রহমান টুটুল, প্রভাষক আব্দুর রহিম, প্রভাষক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের নেতা আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহমেদ মাসুম ও ছাত্রদল নেতা জাহিদ ফকির প্রমুখ।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আমিনুর রহমান টুটুল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com