যমুনায় নৌকা ডুবি : আরো ২ জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১২, নিখোঁজ ৭
০৩ মে, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

যমুনায় নৌকা ডুবি : আরো ২ জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১২, নিখোঁজ ৭

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৯-০৫-২০২০ ০২:২১ অপরাহ্ন
যমুনায় নৌকা ডুবি : আরো ২ জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ১২, নিখোঁজ ৭

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় নদীর খাসকাউলিয়া ও কাঠালিয়া থেকে আরো ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ দিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার হলো। এখনো ৭ জন নিখোঁজ রয়েছে। ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দিচ্ছে।

চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌছলে প্রচন্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও বৃহস্পতিবার পর্যন্ত  উদ্ধার তৎপরতা চালিয়ে ১০ জনের লাশ উদ্ধার করে।

এদিকে শুক্রবার (২৯ মে) সকাল খাসকাউলিয়া ১ জন, কাঠালিয়া চরে ১ জনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে বাকি নিখোঁজ যাত্রীদেরও সলিল সমাধী হয়েছে।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এই নৌকা ডুবির জন্যও অনেকটা দায়ী।

এছাড়া সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, ঈদের পরে এমন এই ঘটনা পুরো জেলা বাসীকে মর্মাহত করেছে। আমাদের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়েছে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৫-২০২০ ০২:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 545 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com