শাহজাদপুর যমুনার পানি বৃদ্ধি, শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৩৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুর যমুনার পানি বৃদ্ধি, শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে

দিলীপ গৌর
২৯-০৫-২০২০ ০২:১৬ অপরাহ্ন
শাহজাদপুর যমুনার পানি বৃদ্ধি, শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে

শাহজাদপুর প্রতিনিধি: যমুনা নদীর পানির বৃদ্ধির ফলে শাহজাদপুরের অনেক নিন্মঞ্চল তলিয়ে গেছে। সেই সাথে শত শত বিঘা ফসলী জমি তলিয়ে গেছে। শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা পানির মধ্যে ধান কাটতে দেখা গেছে। জানা গেছে, আম্পানের ঝড়ে ও টানা বর্ষনে শাহজাদপুর উপজেলার বেশ কটি ইউনিয়নের নিন্মঞ্চল তলিয়ে গেছে। সেই সাথে কৃষকের শত শত বিঘা পাকা ধান তলিয়ে গেছে।

বিশেষ করে সোনাতনী, জালালপুর ও হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নে পানি ঢুকে পড়ায় স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকেরা পানির মধ্যে থেকে ধান কাটতে দেখা গেছে। একদিকে পানি বৃদ্ধি অন্যদিকে কৃষকের চরম সংকট দেখা গেছে।

হঠাৎ করেই যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। শুক্রবার (২৯ মে) শাহজাদপুর কৃষি অফিসার আব্দুস সালাম জানান, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সোনাতনী, গালা ও জালালপুর ইউনিয়নে অনেক ফসলী জমি তলিয়ে গেছে। কৃষকেরা পানির মধ্যে থেকেই ধান কাটছে। ধান কাটতে পারলেই তাদের খুব একটা ক্ষতি হবে না। 


দিলীপ গৌর ২৯-০৫-২০২০ ০২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 257 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com