শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-০৫-২০২০ ০২:০৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঢাকা গাজীপুর ফেরত একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তির নাম মানিক (২৮)। সে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। একটি ঔষধ কোম্পানীতে চাকরিরত ওই ব্যাক্তি ঈদের দুই দিন আগে গাজীপুর থেকে শাহজাদপুরের নিজ বাড়িতে আসে। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
শুক্রবার (২৯ মে) উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চত করে জানান, আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান জানান, যেহেতু আক্রান্তের শরীরে করোনা ভাইরাসের তেমন উপসর্গ নেই সেহেতু আপাতত তাকে তার বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
তিনি জানান, এ গত বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্য কমপেক্সের মাধ্যমে ১৬১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে এই প্রথম উপজেলায় একজন রোগীর করোনা সনাক্ত হয়েছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com