শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০৫-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। হত্যা কান্ডে ২ পক্ষ দুইটি মামলা দায়ের করছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, কৈজুরী ইউনিয়নে গুদিবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসদ মেম্বর ও নাজিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার (২৬ মে) ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রিপন (২৮) ও আশরাফুল (১৬) নিহত হয়। এ ঘটনার পর গুদিবাড়ি গ্রামে অস্থানী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
এ ঘটনায় নিহত রিপনের স্ত্রী মনিরা খাতুন বাদী হয়ে ৩৪ জনের বিরুদ্ধে এবং নিহত আশরাফুলের মা খাদিজা বেগম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে থানায় পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ বৃহস্পতিবার (২৮ মে) জানান, দুইজন নিহতের ঘটনায় গুদিবাড়ি গ্রাম থেকে উভয় পক্ষের ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্তার হোসেন (৪২), গাজী ব্যাপারী (৪২), সাহেব আলী (৩৪), আবুসামা (৩৮), মনি প্রামানিক (১৯) ও জয়নব খাতুন (৪৫)।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com