তাড়াশে যৌতুকের গরু নিয়ে সংঘর্ষে আহত ১০
১৩ মে, ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে যৌতুকের গরু নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৫-২০২০ ০৫:১৩ অপরাহ্ন
তাড়াশে যৌতুকের গরু নিয়ে সংঘর্ষে আহত ১০

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে জামাতাকে যৌতুক হিসেবে দেয়া গরু নিয়ে বিরোধের জের এক শালিশ বৈঠকে ঊভয়পক্ষের সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের ধাপ তেতুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ৩ বছর পুর্বে সগুনা ইউনিয়নের প্রতিরামপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে চম্পা খাতুনের সঙ্গে পাশের ধাপতেতুলিয়া তেলিপাড়া গ্রামের আলাল ফকিরের ছেলে রাশিদুলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। ওই বিয়েতে চম্পা খাতুনের বাবা যৌতুক হিসেবে জামাতা রাশিদুল কে একটি গরু উপহার দেন। সম্প্রতি সেই গরু চম্পার বাবা গরুটি বিক্রি করে দেন।

এ সময় তার জামাতা রাশিদুল ইসলামের পরিবার গরু বিক্রীতে অসম্মতি দেয়। একপর্যায়ে  জামাতার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে চম্পার বাবার একটি গরু মাঠ থেকে জোর পুর্বক বাড়িতে নিয়ে যায়। এ নিয়ে দুই বিয়াই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এদিকে বিরোধের নিস্পত্তির জন্য দুই গ্রামে একাধিকবার শালিসও বসে । কিন্ত সেই শালিস বৈঠকে কোন আপোষ না হওয়ার ফলে ফের গত বুধবার সন্ধ্যায় জামাতা রাশিদুলের বাড়িতে নিস্পত্তির জন্য আবারও দুই গ্রামের স্থানীয় লোকজন ও গ্রাম প্রধানরা শালিস আহব্বান করেন।

সে মোতাবেক সন্ধ্যায় শালিস বসলে গৃহবধূর চাচা বেলাল হোসেন এক পর্যায়ে জামাতা রাশিদুলের গোয়ালে থাকা তার ভাইয়ের মাঠ থেকে আনা সেই গরু জোরপুর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে শালিস চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ডাবলু, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, মজিবুর রহমানসহ কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, সংঘর্ষের বিষয়টি জেনেছেন। তবে এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৫-২০২০ ০৫:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com