শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-০৫-২০২০ ০৪:১৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ৬ ঘন্টা প্রবল বৃষ্টিতে উল্লাপাড়ার নিন্মঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। ২০ হেক্টর জমির পাট ডুবে গেছে এবং সবজি ডুবেছে ৩০ হেক্টর জমির।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ডুবে যাওয়া ধান কাটতে কৃষকের দ্বিগুণ টাকা খরচ হচ্ছে। বিঘা প্রতি ধান কাটতে খরচ হচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, ডুবে যাওয়া ধানগুলো দুথদিনের মধ্যে কাটা সম্ভব হলে ক্ষতির পরিমান অনেক কমে যাবে। তবে পানিতে ডুবে নষ্ট হয়ে যাবে পাট ও সবজি। উল্লাপাড়ার শাহজাহানপুরের ভেদুরিয়া, গোজারিয়া, বোয়ালিয়া, বেতবাড়ি খাল ও বড়হরের সড়াতৈল ধানের মাঠে ডুবে যাওয়া ধানগুলো বুধবার সকাল থেকেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে জানা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com