যমুনায় নৌকা ডুবি : আরো ৪ জনের লাশ উদ্ধার; মৃতের সংখ্যা ৯, নিখোঁজ ১০
০৩ মে, ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন

  

যমুনায় নৌকা ডুবি : আরো ৪ জনের লাশ উদ্ধার; মৃতের সংখ্যা ৯, নিখোঁজ ১০

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৮-০৫-২০২০ ০৩:২০ পূর্বাহ্ন
যমুনায় নৌকা ডুবি : আরো ৪ জনের লাশ উদ্ধার; মৃতের সংখ্যা ৯, নিখোঁজ ১০

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় ৭৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনায় খাসকাউলিয়া আজিমুদ্দি মোড় ও ঘুসুরিয়া থেকে আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ দিয়ে ৯ জনের লাশ উদ্ধার হলো। এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিন চালিত একটি নৌকা চৌহালীতে যাবার পথে স্থলচর এলাকায় পৌছলে প্রচন্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও ৫ জনের লাশ উদ্ধার করে। এর মধ্যে ৩ জনের লাশ স্থল চর, এক জনের জোতপাড়া ও আরেক জনের লাশ কুকুরিয়া এলাকা থেকে উদ্ধার করে। 

এদিকে বৃহস্পতিবার (২৮ মে) সকালে আজিমুদ্দি মোড় এলাকা থেকে ২ জন, স্থলচর ১ জন ও ঘুসুরিয়া ১ জনের লাশ নদীতে ভেসে উঠলে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে বাকি নিখোঁজ যাত্রীদেরও সলিল সমাধী হয়েছে।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা শাহজাদপুর ও বেলকুচি উপজেলার শ্রমজীবি মানুষ। সবাই টাঙ্গাইলের করটিয়া ও মির্জাপুরে ধানকাটার জন্য যাচ্ছিল। নৌকায় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এই নৌকা ডুবির জন্যও অনেকটা দায়ী।

এছাড়া সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, ঈদের পরে এমন ঘটনায় পুরো জেলা বাসী শোকাহত। নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়েছে। আহতদের সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০৫-২০২০ ০৩:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com