শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৫-২০২০ ১০:২৬ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনিঃ সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়ি সীমান নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলআমিন স্বর্ণকার (৪৫) নামের একজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মালতী রানী।
জানা যায়, একই গ্রামের মৃত রুহিনী কান্তের কাছে থেকে মৃত সল্লিমউদ্দিন স্বর্ণকারের ছেলে আলআমিন স্বর্ণকার জায়গা ক্রয় করে সেখানে বাড়ি তৈরি করে বসবাস করছে। সেখানে রুহিনী কান্ত ভাই মৃত নরেশ চঁন্দ্রের ছেলে মিলন চঁন্দ্রও বসবাস করছে। ওইখানে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
আহত আলআমিনের ছোট ভাই আল্লাউদ্দিন বলেন, সকালে বাড়ি থেকে গুল্টাবাজার দোকানে যাওয়া পথে মিলনের সাথে বাগবিতÐ শুরু হয় পরে মিলনের ভাই মানিক, মিলনের মাসহ দুই বোন রোড, লাঠিসোঁটা নিয়ে আলআমিনের উপর হামলা চালায়। এক পর্যায় মিলনের রোডের আঘাতে সে মাঠিতে লুটিয়ে পড়ে। তারপরেও তারা বেধরক ভাবে লাঠি দিয়ে আঘাত করা শুরু করে। আলআমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তারা তার হাতের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগের ভিতর ১ লক্ষ টাকা এবং ৫ ভরি স্বর্ণ ছিল। পরে ভাগ্নে আব্দুল হাকিমসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনিত হলে তাকে সিরাজগঞ্জ শহীদ এম এ মুনসুর আলী হাসপাতালে রেফাট করা হয়। তাড়াশ থানায় ৫জনকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে মিলন চঁন্দ্র বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বরং আলআমিন আমাকে ঝড়ের পড়ে থাকা গাছ কাটতে বাধা দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে আহত করে চলে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com