উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে প্রকাশ্য যৌন হয়রানি ভ্রাম্যমান আদালতে বখাটের ৩ মাসের কারাদন্ড
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৫-২০২০ ০৮:২১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় স্কুল ছাত্রীকে প্রকাশ্য যৌন হয়রানি ভ্রাম্যমান আদালতে বখাটের ৩ মাসের কারাদন্ড
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রকাশ্য স্কুল ছাত্রীকে যৌন হয়রানির সময় এক বখাটেকে আটক করে গণ ধোলাই দিয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিয়েছে জনতা। ভ্রাম্যমান আদালত সেই বখাটে যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
বুধবার বিকেলে উপজেলার দক্ষিন পুস্তিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। কারাদন্ড পাওয়া বখাটে যুবকের নাম রতন আলী (২৬)। সেই ওই গ্রামের রেজাউল করিমের ছেলে। স্থানীয়রা অভিযোগ করে,বখাটে রতন দীর্ঘদিন ধরে এলাকার স্কুল কলেজের মেয়েদের প্রকাশ্য যৌন হয়রানি করে আসছিল। তার এই কর্মকান্ডে কেউ প্রতিবাদ করলেই তাদের উপর দলবল নিয়ে হামলা চালাতো সে।
বুধবার বিকেলে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে পথের মধ্যে প্রকাশ্য যৌন হয়রানি করে ওই বখাটে যুবক। এসময় ছাত্রীর আত্নচিৎকারে লোকজন ছুটে এসে বখাটেকে গণ ধোলাই দিয়ে আটক করে।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান খাঁন পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পরে তিনি ওই বখাটেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সলঙ্গা থানা পুলিশ বিকেলেই ওই বখাটে যুবককে জেল হাজতে পাঠিয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৫-২০২০ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 652 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ