শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৫-২০২০ ১০:১৯ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে ঘরে ঢুকে জোরপুর্বক এক গৃহবধূকে ধর্ষনে অভিযোগে মামুন হোসেন (৩০) ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গৃহবধুকে ধর্ষনের অভিযোগে তার বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষনের ঘটনাটি উপজেলার সগুনা ইউনিয়নের কামারশোন গ্রামে ঘটে। ধর্ষক মামুন হোসেন দিঘী সগুনা গ্রামের ইনসাফ আলীর ছেলে।
গৃহবধূর বাবা ও মামলা সুত্রে জানা যায়, ধর্ষক মামুন হোসেন প্রায়ই ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ২৪ মে রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় সে তার ঘরে ঢুকে জোরপুর্বক ভয়ভীতি দেখিয়ে তাকে দুই দফা ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com