শাহজাদপুরের ভাইমারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ শাহজাদপুর প্রতিনিধিঃ (২৬ মে) মঙ্গলবার সন্ধায় শাহজাদপুর উপজেলায় ভাইমারা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গেছে , ভাইমারা দুগ্ধ সমবায় সমিতির নির্বাচন আমানত গ্রুপ জব্বার গ্রুপ কে পরাজিত করে জয়লাভ করে । এর পর থেকে আমানত গ্রুপ ও জব্বার এর মধ্যে বিরোধ শুরু হয় ।গত মঙ্গলবার সন্ধায় এই দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে ।এ সময় গর্ভবতী মহিলা শাহিনুর (৩০) কোবাদ (৬৫)আলীম ৩০)কুদ্দুস(১৮)শহীদ আলী(৬৫) ছরোয়ার (২৫) নুর হোসেন (২৮) শাহানা খাতুন(১৮) ঋতু(৪০) রশীদ মাষ্টার (৬৫) গুরুতর আহত হয় ।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।আহতদের সিরাজগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । থানার অফিসার ইনচার্জ আতাউর রহমার জানান, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।
দিলীপ গৌর ২৭-০৫-২০২০ ০৬:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 416 বার দেখা হয়েছে।