শাহজাদপুরের গুদিবারি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২,আহত ১০
০৩ জুলাই, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের গুদিবারি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২,আহত ১০

দিলীপ গৌর
২৬-০৫-২০২০ ১০:২৩ অপরাহ্ন
শাহজাদপুরের গুদিবারি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২,আহত ১০
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর (২৬ মে) মঙ্গলবার বিকেলে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে নিহতের নাম রিপন (২৫) ও আশরাফুল (১৬) ।এলাকাবাসি জানায় ,দীর্ঘদিন ধরে গুদিবাড়ি গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন হল বিরোধ চলে আসছিল শামসদ মেম্বর ও নাজিম গ্রুপের মধ্যে । ।সেই বিরোধের জের ধরে আজ সন্ধ্যা ৬ টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে একই গ্রামের মান্নানের ছেলে রিপন এবং আনিছুর রহমানের ছেলে আশরাফুল কে আহত অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায় বলে জানা গেছে ।সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছে আহতদের সিরাজগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান ,উভয় পক্ষের বিরোধের জের ধরে দুই জন নিহত হয়েছে হাসপাতাল থেকে লাশ মর্গে প্রেরনের ব্যাবস্থা করা হয়েছে।

দিলীপ গৌর ২৬-০৫-২০২০ ১০:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 677 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com