চৌহালী স্থলচর এলাকায় যমুনায় নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৬
০৩ মে, ২০২৬ ০৬:২৫ অপরাহ্ন

  

চৌহালী স্থলচর এলাকায় যমুনায় নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৬

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৬-০৫-২০২০ ০৭:০৩ অপরাহ্ন
চৌহালী স্থলচর এলাকায় যমুনায় নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৬
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে নিখোঁজ হওয়া তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। মৃত ব্যক্তিরা হলো বেলকুচি উপজেলা গয়নাকান্দির জহির ফকিরের ছেলে পাষান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে মোঃ নাইম (৪),এবং নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লা (৪৫) ৷ এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১৬ জন ৷ তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেছেন। অন্য নৌকার মাঝি লুতফর রহমান জানান, এনায়েতপুর থেকে কিছুদুর আসার পরে ডোবাচরে প্রচন্ড শ্রোতের কারনে বড় বড় ঢেউয়ে নৌকাটি ডুবে এ হতাহতের ঘটনা ঘটে ৷ স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। চৌহালী থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, নৌকাডুবির ঘটনা শুনেই আমি সেখানে গিয়েছি ৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে নৌ-ডুবুরিদেরও আনার ব্যবস্থা করা হয়েছে ৷ সবগুলো লাশ যাতে উদ্ধার হয় আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করব ইনশাল্লাহ ৷

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৬-০৫-২০২০ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1205 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com