শাহজাদপুরে ঈদের নামাজ পড়ার সময় ইমাম মৃত্যুর কোলে ঢলে পড়ল এলাকায় শোকের ছায়া
০৩ মে, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে ঈদের নামাজ পড়ার সময় ইমাম মৃত্যুর কোলে ঢলে পড়ল এলাকায় শোকের ছায়া

দিলীপ গৌর
২৫-০৫-২০২০ ০৮:৫৬ অপরাহ্ন
শাহজাদপুরে ঈদের নামাজ পড়ার সময় ইমাম মৃত্যুর কোলে ঢলে পড়ল এলাকায় শোকের ছায়া
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর (২৫ মে) সোমবার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি শ্যালাচাপড়ি মসজিদের ইমাম ঈদের নামাজ পড়া অবস্থায় মারা যায় । এলাকাবাসি জানান ,সকালে ইমাম আয়ুব আলি (৫০) বাঘাবাড়ি মধ্যপাড়া শ্যালাচাপড়ি জামে মসজিদে ঈদের নামাজের জন্য মসজিদে আসে এ সময় মসজিদে সবাই নামাজের জন্য প্রস্তুত হয় এক পর্যায়ে ইমাম প্রথম মসজিদে সেজদা দেওয়ার পর দ্বিতীয় বার সেজদা দেওয়ার সময় সে মারা যায় । ধারনা করা হচ্ছে সে হার্ট এ্যাটাকে মারা গেছে ।হঠাৎ তার মৃত্যুতে নামাজরত মুসুল্লিরা হতবাক হয়ে পড়ে ঈদের আনন্দ নিরানন্দে পরিনত হয় বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ তাকে দেখতে আসে । এ ঘটনা জানাজানি হলে গোটা শাহজাদপুর টক অব দা টাউনে পরিনত হয় । মসজিদের ইমাম আয়ুব আলী পাবনা জেলার সাথিঁয়া উপজেলার চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান , আমি শুনেছি ইমাম নামাজরত অবস্থায় মারা গেছে।

দিলীপ গৌর ২৫-০৫-২০২০ ০৮:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 620 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com