সলঙ্গায় মসজিদে মসজিদে আদায় হলো ঈদের নামাজ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০৫-২০২০ ০২:৪৯ অপরাহ্ন
|
|
সলঙ্গায় মসজিদে মসজিদে আদায় হলো ঈদের নামাজ
সলঙ্গা প্রতিনিধি : দেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে খোলা মাঠে নামাজ না পড়ার সরকারী নিষেধাজ্ঞায় সলঙ্গায় এবারই প্রথম মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হলো। পবিত্র ঈদুল ফিতরের দিন আজ সোমবার সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের ৪ শতাধিক মসজিদে সামাজিক দুরত্ব মানার চেষ্টা করে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল গফুর ও থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত ও সলঙ্গা থানা পুলিশ প্রশাসনের জরুরী নির্দেশনায় আজ সোমবার মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জেড জেড তাজুল হুদা বলেন, সরকারের সকল দিক নির্দেশনা মাঠ পর্যায়ে প্রচার ও বাস্তবায়নের জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছি, খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা যাবে না,মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। শারিরীক দুরত্ব অর্থাৎ ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে। নামাজ শেষে কোলাকুলি,হ্যান্ড শেক করা থেকে বিরত থাকতে হবে। কোন অসুস্থ্য ব্যক্তি যেন নামাজে না আসে সে জন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে একাধীক জামাত আদায় করতে হবে। করোনা হতে রেহাই পেতে পরিশেষে তিনি আল্লাহর রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০৫-২০২০ ০২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ