শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৫-২০২০ ০২:৪০ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে বসতঘর, অটোভ্যান, আসবাবপত্রসহ ধান ও চাল পুড়ে ছাই হয়ে গেছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক সেই বাড়িতে ছুটে যান তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ। আগুনে পোড়া নি:স্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাড়ান ও নগদ আর্থিক সহযোগীতা করেন চেয়ারম্যান বাবুল শেখ।
ঘটনাটি ঘটেছে,সোমবার ভোররাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া হরিনাম পুকুরপাড়ার সেরাজুল ইসলাম সরকারের বাড়িতে। অগ্নিকান্ডে ওই কৃষকের একটি ঘর, আসবাবপত্র, ধান, চাল ও একটি অটোভ্যান পুড়ে যায়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, ঈদের দিনে এমন একটা দুর্ঘটনা, ওই পরিবারের ঈদ আনন্দকে মুর্হুতে বিষাদে পরিনত করে দিল। খবর পেয়ে ঈদের নামায় শেষে কৃষক সেরাজুল ইসলামের বাড়িতে যাই। সবকিছু পুড়ে গেছে এবং সেই সাথে সকল আনন্দ মাটি হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমানও প্রায় দুই লক্ষ টাকা। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকা তুলে দেই। সরকারী এবং আমার ব্যাক্তিগত সহায়তা দেয়ার দেব। সেই সাথে অটোভ্যান কিনে দেয়ার প্রতিশ্রæতি দেন চেয়ারম্যান।
এ বিষয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের টিম লিডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভোররাতে আগ্নিকান্ডের খবর পেয়ে একটি ইউনিট গিয়ে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। কিন্ত অগ্নিকান্ডের সঠিক তথ্য পাওয়া যায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com