শাহজাদপুর দরগাপাড়ায় সৈয়দ শাহ্ নেওয়াজ আলী সুয়েজ‘র ত্রাণ বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুর দরগাপাড়ায় সৈয়দ শাহ্ নেওয়াজ আলী সুয়েজ‘র ত্রাণ বিতরণ

দিলীপ গৌর
২৪-০৫-২০২০ ০৬:১৯ অপরাহ্ন
শাহজাদপুর দরগাপাড়ায় সৈয়দ শাহ্ নেওয়াজ আলী সুয়েজ‘র ত্রাণ বিতরণ
শাহজাদপুর প্রতিনিধি:(২৪ মে) রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া (মৌলভীপাড়া) বড় মওলানার বাড়ীতে ৩৩০ জন দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সৈয়দ শাহ্ নেওয়াজ আলী সুয়েজ। মরহুম মওলানা ওসমান গনি (বড় মওলানা) এর দৌহিত্র মৃতঃ সৈয়দ নবাব আলীর পুত্র শাহ্ নেওয়াজ আলী সুয়েজ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ওই সব দুঃস্থ্য লোকদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেন। সুয়েজ’র পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন- তার বড় ভাই সৈয়দ ইউনুস আলী এজাজ, স্থানীয় কাউন্সিলর লিয়াকত হোসেন, সাংবাদিক আবুল কাশেম, আসলাম শেখ, আব্দুস সামাদ বাঘা প্রমুখ। ত্রাণ বিতরণ উপলক্ষে মোবাইল ফোনে সুয়েজ বলেন, আমার বড় আব্বা মওলানা ওসমান গনি ছিলেন অত্র অঞ্চলের নাম করা ব্যক্তিত্ব। তার বড় মওলানা খেতাবের উপরেই আমাদের পরিবারের বাড়ীর নাম বড় বাড়ী। মুরুব্বিরা সবাই মারা গেলেও দেশের এই ক্রান্তিকালে তাদের পক্ষ থেকে কিছু একটা করা দরকার। এই ভেবেই আমি সামান্য চাকুরীজীবি হয়েও গ্রামবাসীর জন্য কিছু একটা করার সামান্য চেষ্টা করেছি। আপনারা সবাই আমার ও আমারা মুরুব্বিদের জন্য দোয়া করবেন।

দিলীপ গৌর ২৪-০৫-২০২০ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com