তাড়াশে বাদ্যকর পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতররণ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে বাদ্যকর পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতররণ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৫-২০২০ ০৫:২৯ অপরাহ্ন
তাড়াশে বাদ্যকর পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতররণ
এম এ মাজিদ :করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সিরাজগঞ্জের তাড়াশে বাদ্যকর পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদের নারী সদস্য ও নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী । রোববার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ২৫ টি বাদ্যকর পরিবারকে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উওরের সাবেক দপ্তর সম্পাদক রবিউল আলম প্রধান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস,ইউপি সদস্য ইলিয়াস আলী প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের নারী সদস্য ও নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী বলেন, করোনা দূর্যোগে বিশেষ পেশার মানুষেরা কাজ হারিয়ে দিশেহারা হয়ে পরছেন। তাই আমরা ওই সব বিশেষ পেশার মানুষ বাদ্যকর, গ্রামীণ শিল্পী, ধোপা, ক্ষৌরকার, হিজরা, প্রতিবন্ধী, সুইপার,ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি।

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৫-২০২০ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 374 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com