উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা
২৪ এপ্রিল, ২০২৬ ০৬:০১ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০৫-২০২০ ০৭:২২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্ব স্ব মসজিদে আদায় করার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে উল্লাপাড়ায় ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় যথা সময়ে সংক্ষিপ্ত আকারে সোমবার (২৫ মে) প্রত্যেক মসজিদে ঈদের নামাজ আদায়ের সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে প্রত্যেক বছর যেভাবে উৎসব মূখোর পরিবেশ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও এবছর করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সবাই কে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই কে স্বাস্থ্য বিধি মেনে মসজিদ ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৫-২০২০ ০৭:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com