বেলকুচিতে মাসুদ মেম্বরের উদ্যোগে দের শতাধীক কর্মহীন মানুষের মাঝে বস্ত্র বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে মাসুদ মেম্বরের উদ্যোগে দের শতাধীক কর্মহীন মানুষের মাঝে বস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৫-২০২০ ০১:৩৪ অপরাহ্ন
বেলকুচিতে মাসুদ মেম্বরের উদ্যোগে দের শতাধীক কর্মহীন মানুষের মাঝে বস্ত্র বিতরণ

 জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির বড়ধুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার ব্যক্তি উদ্যোগে দের শতাধীক অসহায়, কর্মহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে বেলকুচির বড়ধুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ মেম্বরের বাড়ী থেকে করোনায় কর্মহীন হওয়া মানুষের মাঝে এই ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়।

এসময় ওয়ার্ডের দের শতাধীক পরিবারের মাঝে মাসুদ মেম্বরের ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় মাসুদ রানার সাথে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক হাজী লালচান প্রামানিক, যুবলীগনেতা ও সমাজসেবক আব্দুল সালাম, সাবেক ইউপি সদস্য মোনছের আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, সমাজসেবক আব্দুল হালিমসহ গন্যমান্য ব্যাক্তিগণ। বিতরণকালে মাসুদ রানা বলেন, করোনা মহামারীর কারণে মানুষ কর্মহীন হয়ে পরেছে। সমানে পবিত্র ঈদ -উল -ফিতর। তাই ঈদ উৎসবকে অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নিতে আমার ক্ষুদ্র এই প্রয়াস মাত্র। মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৫-২০২০ ০১:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 737 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com