শাহজাদপুরে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত
০৪ মে, ২০২৬ ০৩:৪৫ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

দিলীপ গৌর
২৪-০৫-২০২০ ১১:৪২ পূর্বাহ্ন
শাহজাদপুরে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত

শাহজাদপুর, প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে কাংলাকান্দী গ্রামে আজ রোববার ভোরে দুই পক্ষের সংর্ঘষে এক জন নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরিনা ইউনিয়নের কাংলাকান্দী গ্রামের নজরুল গ্রুপ ও রউফ গ্রুপ এর মধ্যে ৩/৪ দফায় উভয়ের মধ্যে সংর্ঘষ বাধে। এতে দুই পক্ষের মধ্যে মহিলাসহ প্রায় ৩০ জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানায়। এই সংর্ঘষকে কেন্দ্র করে উভয় পক্ষ শাহজাদপুর থানায় একে অপরের বিপক্ষ্যে মামলা দায়ের করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সংর্ঘষ থামাতে উভয় পক্ষের মধ্যে মীমাংসার এজন্য শাহজাদপুর থানার পক্ষ থেকে উদ্দোগ নিলেও দুই গ্রুপের উৎশৃংঙ্খল আচরণের কারণে তা কার্যকর হয় নাই। আজ ভোরে ফের দুই  পক্ষের সংর্ঘষে জড়ালে এ সময় নাজিম উদ্দীন (৭০) ক্ষেতে পানি দিতে গেলে প্রতি পক্ষের লোকজনরা তাকে আক্রমন করেলে সে নিহত হয়। নিহতের পক্ষে রাশিদুল ইসলাম জানান, রউফ গ্রুপের লোকজন নাজিম উদ্দীনকে পিটিয়ে হত্যা করে। তার হত্যার  ঘটনায় এলাকায় পুনরায় সংর্ঘষ বেঁধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে। শাহজাদপুর থানার অফিসার ইনর্চাজ আতাউর রহমান জানান, দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় একজন নিহত হয়েছে, তবে পোষ্টমর্টেম রিপোট না আসা পর্যন্ত সঠিকভাবে  কিছুই বলা যাচ্ছে না।

 

 


দিলীপ গৌর ২৪-০৫-২০২০ ১১:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 256 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com