মায়ের অসুস্থতার দোহাই দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়িতে চালক: ফেরার পথে দুর্ঘটনা
১৩ মে, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মায়ের অসুস্থতার দোহাই দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়িতে চালক: ফেরার পথে দুর্ঘটনা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৫-২০২০ ১০:৪০ অপরাহ্ন
মায়ের অসুস্থতার দোহাই দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়িতে চালক: ফেরার পথে দুর্ঘটনা

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক নিরবের বিরুদ্ধে মিথ্যা অজুহাতে মায়ের অসুস্থতার দোহাই দিয়ে গ্রামের বাড়িতে। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সটি দুমড়ে যায়। এমনটাই অভিযোগ উঠেছে তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক নিরব হোসেন ও অপর চালক আব্দুল মোমিনের বিরুদ্ধে। 
হাসপাতাল সুত্রে জানা যায়, আউট সোর্সিংয়ে নিয়োগকৃত হাসপাতালের ্এ্যাম্বুলেন্স চালক নিরবের মা মরিয়ম বেগম (৬২) তাড়াশে বেড়াতে আসেন ছেলে নিরবের কাছে। পরে ঈদ উপলক্ষে তার মাকে বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু বাধ সাধে অঘোষিত লগডাউন। তাই এ্যাম্বুলেন্স চালক নিরব ও মোমিন মিলে নাটক সাজায়। যে নিরবের মা অসুস্থ্য তাই তাকে  তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২২ মে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। এরপর ড্রাইভার নিরব হাসপাতালের অন্য অ্যাম্বুলেন্সের ড্রাইভার মোহাম্মদ মোমিনকে সাথে নিয়ে বগুড়ার উদ্দ্যেশ্যে রওনা দেয়।  কিন্ত তারা অ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে না গিয়ে রংপুর সদরে নিরবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রংপুরে পৌঁছে মায়ের সাথে চালক নিরব নেমে যায়। এরপর রংপুর থেকে ড্রাইভার মোমিন অ্যাম্বুলেন্সটি নিয়ে তাড়াশে ফেরার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা সদরে আইল্যান্ডের সাথে দুর্ঘটনার শিকার হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে যায়।  এ সময় স্থানীয়দের সহায়তায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অ্যাম্বুলেন্সের ড্রাইভার মোমিনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ভর্তি করেন। বুকে ও মাথায় গুরুতর আঘাত পান মোমিন।
 এ ব্যাপারে অ্যাম্বুলেন্সের চালক মোমিন বলেন, আমি খুব অসুস্থ ভাই। না বুঝে গিয়েছিলাম। ভুল হয়ে গিয়েছে। 
এ বিষয়ে তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের চার সদস্যের তদন্ত টিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিয়ার নেতৃত্বে শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গিয়েছেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিয়ার বলেন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনার বিষয়ে আমরা  গোবিন্দগঞ্জ থানায় কথা বলছি, পরে বিস্তারিত জানানো হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৫-২০২০ ১০:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 440 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com