বেলকুচিতে তৃতীয় করোনা রোগী শনাক্ত, ৭ বাড়ি লকডাউন
০৫ মে, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে তৃতীয় করোনা রোগী শনাক্ত, ৭ বাড়ি লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০৫-২০২০ ০৬:৫৭ পূর্বাহ্ন
বেলকুচিতে তৃতীয় করোনা রোগী শনাক্ত, ৭ বাড়ি লকডাউন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। এই নিয়ে বেলকুচি উপজেলার ৩য় করোনা রোগী সনাক্ত হল। উপজেলা প্রশাসনের পক্ষথেকে করোনা রোগী শনাক্ত হওয়ায় তার বাড়ি সহ আশপাশের ৭ বাড়ি লকডাউন করেছে। আক্রান্ত রোগীকে তার বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা যায়, নতুন এই করোনা আক্তান্ত রোগীর নাম চাঁন মিয়া (৪০)। সে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের জালু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানায়, চাঁন মিয়া ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। গত (১৭ মে) সে অসুস্থতার কারণে বাড়িতে আসে। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষথেকে নমুনা সংগ্রহ করে। শনিবার (২৩ মে) দুপুরে ঐ করোনা রোগীর পজেটিভ এর খবর আসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে। এবিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম বলেন, আমরা ঐ রোগীর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। পরে তার নমুনাতে পজেটিভ এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান জানান, আমরা আজ শনিবার করোনা আক্রান্ত রোগীর বাড়ি সহ আশপাশের আরো ৭ টি বাড়ি লকডাউন করেছি। রোগীকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০৫-২০২০ ০৬:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com