উল্লাপাড়ায় অসহায় মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান আল-আমিন সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ০৫:৫৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় অসহায় মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান আল-আমিন সরকার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৫-২০২০ ১১:১৩ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় অসহায় মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান আল-আমিন সরকার
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় দুঃস্থ মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। শনিবার (২৩ মে) বিকেলে ৩ টার দিকে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাঁতী চেয়ারম্যান বাজার এলাকায় ব্যক্তিগত অর্থায়নে ৫ শতাধিক মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও ঈদের উপহার সামগ্রী এবং নগদ টাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার, ইউনিয়ন আঃলীগের সহ সভাপতি নবীনূর রহমান রচী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া,যুবলীগের সভাপতি মানসুর ছাত্রলীগের সভাপতি আলামিন ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল মাস্টার, ইউনিয়ন আঃলীগের নেতৃবৃন্দসহ ইউপি সদস্য বৃন্দ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সকলের ঈদ কে আনন্দিত করতে সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় নিজ অর্থায়নে ঈদ উপহার ও নগদ টাকা দেওয়া হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৫-২০২০ ১১:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com