বেলকুচিতে আ'লীগ নেতা হামিদ মোল্লার উদ্যোগে ৪শ' কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৩-০৫-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে আ'লীগ নেতা হামিদ মোল্লার উদ্যোগে ৪শ' কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লার ব্যক্তি উদ্যোগে ৪শ' দুস্থ, অসহায়, কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১
শনিবার (২৩ মে) সকালে বেলকুচির দৌলতপুর বাজারের মোল্লা ট্রেডার্সের সামনে থেকে ইউনিয়নের করোনায় কর্মহীন হওয়া মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শ' পরিবারের মাঝে মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল হামিদ মোল্লার ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ৫ কেজি আটা, লাচ্চা সেমাই, ১কেজি মিস্রী।
এসময় আব্দুল হামিদ মোল্লার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী পপেয়ার হহোসেন, যুবলীগনেতা ও সমাজসেবক শাহিন রেজাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিগণ।
বিতরণকালে হামিদ মোল্লা বলেন, করোনা মহামারীর কারণে মানুষ কর্মহীন হয়ে পরেছে। সমানে পবিত্র ঈদ -উল -ফিতর। তাই ঈদ উৎসবকে অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নিতে আমার ক্ষুদ্র এই প্রয়াস মাত্র। মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৫-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ