বেলকুচির কর্মহীন মানুষের পাশে সাজ্জাদুল হক রেজা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৩-০৫-২০২০ ০৭:০৫ অপরাহ্ন
|
|
বেলকুচির কর্মহীন মানুষের পাশে সাজ্জাদুল হক রেজা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার মুকুন্দগাতী ও চরচালা গ্রামের অসহায় কর্মহীন মানুষদের মাঝে ঈদের লাচ্ছা-সেমাই কেনার জজনৌ নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
প্রতিদিনের ন্যায় শনিবার (২৩ মে) বিকালে বেলকুচি পৌর এলাকার চরচালা ও শুক্রবার গভীর রাতে মুকুন্দগাতী গ্রামে অসহায় কর্মহীনদের মাঝে নিজস্ব নগদ অর্থ বিতরণ করেন।
বিতরণকালে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, করোনাভাইরাসের কারণে প্রতিদিনের ন্যায় অসহায় দুস্থ কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিলিয়ে দিচ্ছি। বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে আমরা মানব জাতি মহাবিপদে রয়েছি। কিছু খেটে খাওয়া মানুষ লকডাউনে থাকার কারণে কাজ করতে পারছে না এবং তাদের জীবন যাপন কষ্ট হচ্ছে, তাই আমি নগদ অর্থসহ খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছি। এখন ঈদের দিনের লাচ্ছা-সেমাই কেনার জন্য নগদ অর্থ দিয়ে যাচ্ছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-০৫-২০২০ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 993 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ