কাজিপুরে চার গ্রামের মানুষকে ঈদ উপহার দিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক
২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন

  

কাজিপুরে চার গ্রামের মানুষকে ঈদ উপহার দিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক

আব্দুল জলিল
২৩-০৫-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন
কাজিপুরে চার গ্রামের মানুষকে ঈদ উপহার দিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক
কাজিপুর প্রতিনিধি ঃ পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী দুই গ্রামের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন কাজিপুরের পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। ঈদ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ে পরানপুর, রশিকপুর, স্থলবাড়ি ও হরিনাথপুর গ্রামের একশ চুয়ান্ন পরিবারের মাঝে চাল, লবন, লাচ্চা, সেমাই, চিনি, আলু বিতরণ করা হয়েছে। সেইসাথে ৫২ জন দুস্থ মানুষর মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তিনটায় বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘পবিত্র রমজানে নিজঘরে থেকে করোনার বিপদকে মোকাবেলা করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।’ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিশিষ্ট নাট্যকার ও লেখক সাজিদ সাজ্জাদ, কৃষকলীগ সভাপতি শাহ আলম, শাহাদত হোসেন, প্রমূখ

আব্দুল জলিল ২৩-০৫-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 553 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com